লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে ৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে পুরাতন বাসস্টান্ডের মেসার্স হক এন্টাপ্রাইজে ও হলুদ পট্টির দিহান-সোহান স্টোরে এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মেসার্স হক এন্টারপ্রাইজ এবং হলুদ পট্টির দিহান- সোহান স্টোরসহ আলমডাঙ্গা শহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়, মুল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের সঠিক তথ্য না রাখায় এ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মেসার্স হক এন্টারপ্রাইজের ম্যানেজার মিজানুর রহমানকে ৪ হাজার টাকা ও দিহান- সোহান স্টোরের মালিক আরিফুæল ইসলামকে সতর্কতা মুলক ১ টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং সরকার নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।


এসময় উপজেলা ভ‚মি অফিসের নাজির সাজেদুর রহমান ও আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৪ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।