লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বিশ্ব হার্ট দিবস পালন

আলমডাঙ্গায় বিশ্ব হার্ট দিবস পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে " হৃৎস্পন্দনে নয় অবহেলা : এখনই হই সচেতন " শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।

বেসকারি সংস্থা বিএনসিডিএফ ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির যৌথ আয়োজনে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি গাইনী চিকিৎসক ডা. সামিনা আক্তার তন্বীর সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনসিডিএফের চেয়ারম্যান ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো: আব্দুল্লাহ আল মামুন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. আদনীন নাহার মৌনালী, ডা. আদিল উদ্দিন মোস্তফা আদনান।


মূল প্রবন্ধে ডা মো আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি বছর ২৯ শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উদযাপিত হচ্ছে, এবারের প্রতিপাদ্য "Don't Miss a Beat"অর্থাৎ, হৃদয়ের সংকেত যেন আমরা উপেক্ষা না করি, সময়মতো পরীক্ষা ও যত্ন নেই।বিশ্ব হার্ট দিবস এর উদ্দেশ্য হলো হৃদরোগ ও স্ট্রোক নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা এবং মানুষকে নিজেদের হৃদয়ের যত্ন নিতে উৎসাহিত করা।


বিশেষ অতিথি ডা আদনীন নাহার মৌনালী বলেন আমাদের চিকিৎসক সমাজ সহ সকল সচেতন নাগরিক এর উচিত হৃদরোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় পরিসরে আয়োজন করা হলে সাধারণ মানুষ সচেতন হবে।বেঁচে যাবে অনেক প্রাণ।


সভাপতির বক্তব্যে ডা সামিনা আক্তার তন্বী বলেন আমাদের নিজেদের সাথে সাথে আমাদের পরিবারে বয়স্ক ব্যক্তিদের বিষয়ে সচেতন হতে হবে।তাদের নিয়মিত পরীক্ষা নিরিক্ষা করা আমাদের দায়িত্ব।


আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো শরিফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাব এসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার আহসান হাবিব, বিআরএমপির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি জিনারুল ইসলাম, তরুন সমাজকর্মী আবির আনাম, দন্ত চিকিৎসক সজিব, ফিজিওথেরাপিষ্ট আবু সাইদ, ল্যাব টেকনোলিজষ্ট রাহাত রুদ্র, প্রাথমিক স্বাস্থ্য কর্মী আবু জাফর, সিরাজুল ইসলাম, জীবন আহমেদ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।