লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মে, ২০২৫ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ফেন্ডস চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ফেন্ডস চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শুক্রবার বিকেলে আলমডাঙ্গা ফেন্ডস ক্লাবের আয়োজনে আলমডাঙ্গার এ টিম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কালিদাসপুর মিজানুল হকের এমএসসি ২-০ গোলে লাভ স্টারকে পরাজিত করে জয়লাভ করে।


ফাইনাল খেলা প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি বলেন, আলমডাঙ্গায় ফ্রেন্ডস চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজক ফ্রেন্ডস ক্লাবেকে ধন্যবাদ জানাই। আজকে খুবই একটি আনন্দের বিষয়, আমরা এমন একটি সময় এই খেলার আয়োজন করেছি, যখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাত্রা শুরু করেছে। এই অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণ প্রজন্মকে খেলা-ধুলায় মনোযোগী হতে হবে। খেলা-ধুলার কোন বিকল্প নেই।


তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলা-ধুলায় ফিরিয়ে আনা গেলে মোবাইলে আসক্তি ও মাদকাসক্তি কমে যাবে। এই প্রজন্ম আগামীতে দেশ পরিচালনায় উপযুক্ত হবে। তিনি অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের অনুরোধ জানিয়ে আরও বলেন, আপনার সন্তানকে খেলার মাঠে পাঠান। প্রত্যক খেলার মাঠকে ফুটবল হোক, ক্রিকেট হোক যে কোন খেলায় সন্তানকে অনুপ্রানিত করে তুলুন। এতে প্রতিটি পরিবার ভাল থাকবে, দেশ উপকৃত হবে।


ফ্রেন্ডস ক্লাবের কোষাধ্যক্ষ ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্টপোষক আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামী, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, সাবেক খেলোয়ার বাবলু ভাই, আলী আজগর সাচ্চু, জামাল উদ্দিন, ক্রীড়া সংগঠক মিজানুল হক, ইউনুস আলী, সানি প্রমুখ। অনুষ্ঠানের উপস্থানায় ছিলেন হাফিজুর রহমান। খেলা শেষে প্রধান পৃষ্টপোষক উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করে

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।