লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে মালামাল বিতরণ

আলমডাঙ্গায় প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে মালামাল বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্তরে এ মালামাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার ১৩টি ডেইরি পিজির ৫ শ ২০ জন সদস্যদের হাতে মালামাল তুলে দেওয়া হয়। প্রত্যেক খামারী পিজি সদস্যকে ৭ রকমের মালামাল দেওয়া হয়েছে।


মালামাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা উদয় রহমান। এসময় তিনি বলেন, সরকার গ্রামীণ অর্থনীতি ও দুধ উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদানই এই প্রকল্পের উদ্দেশ্য। আশা করি, এই সহায়তার মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা দুধ উৎপাদনে একটি আদর্শ মডেল এলাকায় পরিণত হবে। প্রাণীসম্পদ খাত কেবল পুষ্টি নয়, কর্মসংস্থানেরও বড় উৎস। আমরা চাই, প্রতিটি খামারি যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশু পালন করে অধিক লাভবান হতে পারেন। প্রকল্পের মাধ্যমে খামারিদের হাতে পৌঁছে দেওয়া এই মালামাল তাদের উৎপাদন বৃদ্ধি ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার আতিকুর রহমান, উপসহকারী কৃষি অফিসার আহসান উল হক শাহীন, উপসহকারী প্রানি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা আবুল কাশেম, এসএএলও সম্প্রসারন নাসির উদ্দিন, খামারী আওয়ালুজ্জামান রাসেল, টিটন, সেলিম, চায়না খাতুন, কহিনুর, হাওয়া, টুম্পা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১৯ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।