লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় প্রদশর্নী মেলায় দুম্বা-ভেড়া-গরু-পাখি-খরগোশসহ নানা ধরনের গৃহপালিত প্রাণী

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী, ফিতা কেটে উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এ আয়োজনে। বিকালে খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলাটি প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)র সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজন করেন।


উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক দীনবন্ধু সাহা। স্বাগত বক্তব্য প্রধান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুব আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান ও পল্লি সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ারুজ্জামানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউটের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরমান আলী, প্রভাষক ডা. ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, এবিপার্টির রাকিব মাহমুদ, খামারি আলমগীর হোসেন, আব্দুর রহমান, বেলি খাতুন, উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন, আবুল কাসেম প্রমুখ।


প্রধান অতিথি দীন বন্ধু সাহা তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের পাশাপাশি খামারিরা মাঠে দারুণ ভূমিকা রাখছেন। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই দেশীয় জাতের প্রাণী সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এ ধরনের প্রদর্শনী খামারিদের আরও উৎসাহিত করবে।


সভাপতির বক্তব্যে আশীষ কুমার বসু বলেন, আলমডাঙ্গার খামারিরা ইতিমধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। তাদের উৎপাদিত দুম্বা, ভেড়া, ছাগল বা গরু, হাস, মুরগী সবই এখন মানসম্মত। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।


প্রদর্শনীতে ৩২টি স্টলে খামারিদের নিজ নিজ খামার থেকে তাদের লালন-পালন করা দুম্বা, বø্যাক বেঙ্গল ছাগল, গাভী, মোটাতাজা গরু, ভেড়া, হাঁস, মুরগি, বিভিন্ন জাতের পাখি, খরগোশসহ নানা ধরনের গৃহপালিত প্রাণী প্রদর্শন করেন। এছাড়া ও পশু চিকিৎসা, টিকাদান, ওষুধ, পুষ্টি উপকরণ ও আধুনিক প্রযুক্তিযুক্ত খামার ব্যবস্থাপনা নিয়ে আলাদা প্রদর্শনী স্টল ছিল।


উদ্বোধনের পর সকাল থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও সাফল্যের গল্প সকলের সামনে তুলে ধরেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।