লগইন
আলমডাঙ্গায় নিখোঁজের প্রায় দুই মাস পর যুবকের গলিত লাশ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নিখোঁজের প্রায় দুই মাস পর যুবকের গলিত লাশ উদ্ধার

  আলমডাঙ্গা প্রতিনিধি:  আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে নিখোঁজের প্রায় দুই মাস পর যুবক আলমগীরের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আলমগীরের বাড়ির নিকটবর্তী একটি পুকুরের শ্যাঁওলার নিচ থেকে ৪ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জানাগেছে, নিহত যুবক আলমগীর হোসেন বিশ্বাস আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাসের ছেলে। পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত হত্যা। নিহত আলমগীরের পরিবারের অভিযোগ তার বন্ধু একই গ্রামের শিপন আলী টাকার জন্য তাকে হত্যা করে লাশ গুম করে রাখে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে নিখোঁজ হয় যুবক আলমগীর হোসেন বিশ্বাস (২৭)। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বড় ভাই জাহাঙ্গীর হোসেন আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। শুক্রবার সকাল ৯ টার দিকে আলমগীরের বাড়ির নিকটবর্তী উজ্জ্বল মোল্লার পুকুরে মাছ ধরার জন্য শ্যাঁওলা ও জার্মনি পরিষ্কার করছিল লোকজন। এ সময় জার্মনির নিচে চাপা দিয়ে রাখা আলমগীরের লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। আলমডাঙ্গা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির সঙ্গীয় ফোর্স নিয়ে যুবক আলমগীর বিশ্বাসের লাশ উদ্ধার করেন। নিহত আলমগীর বিশ্বাসের প্রতিবেশীরা জানান, আলমগীর বিশ্বাস গরু পালত এবং মোটাতাজার পর তা বিক্রি করত। এ কারণে সব সময় তার কাছে নগদ এক-দুই লাখ টাকা থাকত। অবিবাহিত আলমগীর ১০ অক্টোবর আকস্মিক নিখোঁজ হয়। প্রায় দুই মাস পর  শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে জার্মনি দিয়ে চাপা দেয়া অবস্থায় মিলল তার গলিত লাশ। নিহত আলমগীর হোসেন বিশ্বাসের বড় ভাই জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, একই গ্রামের আবদুর রশিদের ছেলে শিপন অন্তরঙ্গ বন্ধু ছিল আলমগীরের। আলমগীর নিখোঁজ হওয়ার পরদিন একটি মেয়েকে ভাগিয়ে নিয়ে যাওয়ার সময় সে পুলিশের হাতে ধরা পড়ে। সেসময় তার কাছ থেকে নগদ ৫৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। আমাদের ধারণা আলমগীরের টাকাগুলো হাতিয়ে নিতেই পরিকল্পিতভাবে খুন করে লাশ পুকুরের জার্মনির নিচে চাপা দিয়ে রাখে শিপন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা স্পষ্ট যে আলমগীর বিশ্বাসকে হত্যা করে শ্যাওলার নিচে চাপা দিয়ে রাখে খুনি। আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। ঘাতক যেই হোক শিগগিরই তাকে খুঁজে গ্রেফতার করা হবে।  

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৫৮ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৫৯ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।