লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর বিএনপির অফিসে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, আসাদুজ্জামান মিন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সদস্য আব্দুর রশিদ মুঞ্জু, মুন্সি সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব খালেদ সালেহিন রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, কলেজ ছাত্রদলের সভাপতি শাওন প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চারদলীয় জোট, বিশদলীয় জোটসহ সরকারি ও বিরোধী উভয় অবস্থানেই জনতার অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকারের জন্য নিরলসভাবে লড়াই করে গেছেন। শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। বরং মানুষের পাশে থেকে গণতন্ত্রের পক্ষে অটল থেকেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর উপস্থিতি দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা।

আলোচনা শেষে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গোবিন্দপুর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ জাকারিয়া হাবীব।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৯ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৯ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।