সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসুচির উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গনু
আলমডাঙ্গা পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসুচি উদ্বোধন করলেন পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু। ২ আগস্ট আলমডাঙ্গা পৌরসভার উদ্দ্যোগে সোমবার সকাল সাড়ে ১০ টায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা পৌর সভার ১ নং ওয়ার্ডের স্টেশন পাড়া, কোর্টপাড়া,উপজেলা পরিষদ এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন। সেই সাথে পরিস্কার পরিছন্ন,ও দৈনন্দিন ঔষধ ছিটানো হবে।
এসময় পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ। সেজন্য পৌর বাসি সকলের তাদের নিজ নিজ বাড়ির আঙ্গিনার কাছে ঝোপঝাড়ে, ডাবের খোলায় জমে থাকা পানিকে পরিস্কার রাখতে হবে। পৌর সভার স্বাস্থ্য ও পরিছন্ন বিভাগের কর্মিরা আপনাদের এলাকায় ২ আগষ্ট থেকে ৯ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আলাল উদ্দিন, খন্দকার মজিবুল হক, জহুরুল ইসলাম স্বপন, সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফ্ফার, বাপ্পি, পৌর সভার প্রধান সহকারী খন্দকার খাইরুল ইসলাম নাছিম, কঞ্জারভেন্স ইনেস্পেক্টর খন্দকার আসাদুল ইসলাম, মোস্তাক আহম্মদ, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম, মামুন আক্তার, ষ্টোর কিপার হামিদুল ইসলাম নিলা, নলকুপ মিস্ত্রী ওহিদুল ইসলাম, রোর্ড রোলার চালক জেহের আলী, টিকাদান কারি এনামুল হক প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ভোটযুদ্ধে ৮টি পদের বিপরীতে লড়ছেন ২০ প্রার্থী: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জন
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক
২৩ ঘন্টা আগে