আলমডাঙ্গায় ট্রেনে কেটে মাদকাসক্ত যুবকের মর্মান্তিক মৃত্যু
আলমডাঙ্গায় মাদকের ছোবলে ট্রেনে কাটা পড়ে একটি পরিবারের স্বপ্ন নিঃশেষ হয়ে গেল। রেললাইনে উপর মাদক সেবন করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সোহেল (৪৫) নামের এক মাদকাসক্ত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল ছিল আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনের সিগনালের নিকটবর্তী এলাকা।
নিহত সোহেল পৌর এলাকার সোহাগ মোড়ের বাসিন্দা নেপাল আলীর ছেলে। তিনি পেশায় একজন স-মিল শ্রমিক ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাজ করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েটি কয়েক বছর আগে বিয়ে করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশনের নির্জন এলাকায় গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর পর তার ব্যাগ থেকে ইনজেকশন ও সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ।
রাত আনুমানিক ১১টার দিকে এক ব্যক্তি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মরদেহ পড়ে থাকতে দেখে রেলস্টেশন কর্তৃপক্ষকে জানান। সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী বলেন, “রাত ৯টার দিকে রূপসা এক্সপ্রেস ও রাত সাড়ে ১০টার দিকে রকেট মেইল ট্রেন স্টেশন অতিক্রম করে। ধারণা করা হচ্ছে, এ দুটির যেকোনো একটির ধাক্কায় সোহেলের মৃত্যু হয়েছে।”
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে, নিহতের দুই পা ট্রেনের চাকায় কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তদন্ত চলছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রেলস্টেশন এলাকায় মাদকের অবাধ ব্যবহার ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম্যান নিখোঁজ : ২৪ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক
২০ ঘন্টা আগে