লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ীর করুন মৃত্যু


আলমডাঙ্গার পৌর পশুহাটের টাইগার মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক বাইসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ২৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার হাউসপুর গ্রামের রহমানে ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে পুরাতন বাইসাইকেলের ব্যবসা করতেন।


স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বাড়ি থেকে দুটি বাইসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন। তিনি একটি সাইকেল চালাচ্ছিলেন এবং আরেকটি হাতে ধরে টানছিলেন। আলমডাঙ্গা পশুহাট টাইগার মোড়ে পৌঁছালে পিছন থেকে আসা বালুভর্তি একটি ট্রাক(যশোর ট-১১-২৪৬৪) হঠাৎ ধাক্কা দেয়। এতে রাজ্জাক মাটিতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।


স্থানীয় এক পথচারী জানান, ট্রাকটির ব্রেক ফেল করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রাজ্জাককে চাপা দিয়ে ট্রাকটি সামনের আরেকটি ট্রাককে ধাক্কা মারে। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে ট্রাকটি ঘিরে ফেললেও চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি থানায় নিয়ে যায়।


রাজ্জাকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি ছিলেন সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী। নিহত রাজ্জাক এক ছেলে ও এক মেয়ের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম) বলেন, আলমডাঙ্গা পশুহাট টাইগার মোড়ে ট্রাকের চাকায় চাপা পড়ে এক সাইকেল ব্যবসায়ী মারা গেছে। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ প্রাপ্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।