লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় জামায়াতের গণসংযোগ, মহিলা কর্মি সভা ও শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের উপস্থিতিতে আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা এবং শ্রমিকদের নিয়ে মতবিনিময় ও পৌর জামায়াতের মহিলা কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকালে কালিদাসপুর ইউনিয়নের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের ডম্বরপুরে এক পথসভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভাপতি মোঃ ছমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সহকারী সেক্রেটারি মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিট সদস্য আবদুল কুদ্দুস, কালিদাসপুর ইউনিয়ন আমির আসাদুল হক, সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমাদের অঙ্গীকার হলো জনগণকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া।


অপরদিকে, দুপুর আড়াই টায় ডাউকি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান ও অটোচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী ছাড়া বিকল্প নেই। আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকলকে ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মেহেদী হাসান আলহাজ্ব, সেক্রেটারী সাইদুল ইসলাম, উপজেলা মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান, ডাউকি ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান, হাসানুর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আনিছুর রহমান মেম্বার এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনিয়ন সেক্রেটারি ডাঃ আব্দুস সালাম।

এর আগে সকালে আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে পৌর জামায়াতের মহিলা কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মি সমাবেশে আড়াল থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু, আলমডাঙ্গা উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।