লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ছেলের প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় বাবা গ্রেফতার

আলমডাঙ্গায় ছেলের প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় বাবা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৩ বছর ধরে আরাফাত তার প্রেমিকা কলেজ ছাত্রীর সাথে মেলামেশা করে আসছিল। গত ১৯ ডিসেম্বর কলেজছাত্রী বিয়ের দাবী নিয়ে আরাফাতের বাড়িতে গেলে তারা তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। এঘটনায় প্রেমিকা কলেজছাত্রী তার প্রেমিক ও প্রেমিকের পিতাকে আসামী করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।

ওই মামলায় ২৭ ডিসেম্বর আরাফাতের পিতা আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।


একাবাসী ও এজাহার সুত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে আরাফাতের সাথে কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর তাদের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা ও কথা বার্তা হয়েছে। একপর্যায়ে আরাফাত বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীর সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করে। তার সাথে জোরকরে শারীরিক সম্পর্ক করে বøাকমেইল করে তার নিকট টাকা দাবী করতো। টাকা দিতে না চাইলে আরাফাত বিয়ে করবে না বলে জানাত। কয়েকদিন আগেও আরাফাত মিথ্যা কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। প্রেমিকার হাতে থাকা মোবাইলটি আরাফাত রেখে দেয়।

এরই মাঝে প্রেমিকা জানতে পারে তার প্রেমিক তাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করছে। খির খাচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। জানতে পেরে প্রেমিকা কলেজছাত্রী গত ১৯ ডিসেম্বর প্রেমিক আরাফাতের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান নেয়। পরে আরাফাতের পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে মারধর করে বের করে দেয়। এর প্রেমিকা কলেজছাত্রী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় প্রেমিক আরাফাত ও তার পিতা আশরাফুল ইসলামকে আসামী করে মামলা দায়ের করে। ওই মামলায় আলমডাঙ্গা থানার এসআই কাজী সামসুল আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে আসে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরন করেছে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, প্রেমিকা কলেজছাত্রী বাদী হয়ে ২ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। ওই মামলায় আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৪ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৫ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।