লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় খাল দখলমুক্ত ও পানি নিঃস্কাশনের দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গা ও ডাউকি ইউনিয়নের যমুনার মাঠ থেকে কুমার নদ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালের ওপর অবৈধ দখল উচ্ছেদ করে কৃষিজমির পানি নিঃস্কাশনের ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


৮ অক্টোবর (বুধবার) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে দুটি ইউনিয়নের সাত গ্রামের মানুষ মানববন্ধনে অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় ৭ গ্রামের মানুষের মধ্যে উপস্থিত ছিলেন আলম শাহ, পান্না চৌধুরী, আবদার আলী, রানা, সকিরদ্দিন, তুহিন মাহমুদ, বাংলা মেম্বর, আব্দুস সালাম, লিন্টু, জাহাঙ্গীর মিয়াসহ ৭ গ্রামের কয়েকশ কৃষক।


জানা গেছে, ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে সেনাসদস্য মোমিনুর রহমান জামজামি সোহাগপুর পালবাড়ির নিকটে খালের পাশের একটি জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি খালের ভেতরে মাঠি ভরাট করে রাস্তা ও পায়খানার হাউস নির্মাণ করছেন, ফলে খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই আশপাশের সাতটি গ্রামের মাঠে পানি জমে প্লাবিত হচ্ছে।

স্মারকলিপি প্রদানকারীরা জানান, ভোদুয়া, সোহাগপুর, জামজামি, ছত্রপাড়া, বিনোদপুর, বাদেমাজু ও হাউসপুর গ্রামের কৃষকদের চাষাবাদের জমির পানি নিঃস্কাশনের একমাত্র পথ হলো যমুনার মাঠের খালটি, যা কুমার নদে গিয়ে মিশেছে। খালের মাঝপথে সোহাগপুর গ্রামে এবং জামজামি পালবাড়ির সামনে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ ও খালের মধ্যে পায়খানার হাউস করার কারণে খালটি সরু হয়ে গেছে। এতে বর্ষাকালে মাঠের পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয় এবং প্রতি বছর ফসলের ব্যাপক ক্ষতি হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “খালের উপর থেকে অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত খাল পুনঃখনন ও পানি নিঃস্কাশনের কার্যকর ব্যবস্থা করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।