লগইন
আলমডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বীজ ও সার বিতারন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বীজ ও সার বিতারন

আলমডাঙ্গায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের জন্য প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন ও বিতারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আলোচনা সভা শেষে রবি মৌসুমে ভুট্টা, সরিষা, গম, বোরোধান, পেয়াজ এবং খরিব মৌসুমে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ উদ্বোধন করা হয়েছে। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন -বর্তমান সরকার কৃষকদের জন্য কোটি কোটি টাকা প্রনোদনা দিচ্ছে। আপনাদের যে কোন সমস্যা হলে তাৎক্ষনিক আমাকে, উপজেলা নির্বাহী অফিসার বা কৃষি অফিসারকে জানাবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি। আলমডাঙ্গা উপজেলায় ভুট্টা ৬ হাজার, সরিষা ২শ, গম ২শ ৫০টি, বোরোধান ৫শটি, পেয়াজ ১শটি এবং মুগ ৩শটি মোট ৭ হাজার ৩শ ৫০টি প্রণোদনা প্যাকেজ বিতরণ করা হবে। প্রণোদনা প্যাকেজে বীজ, ডিএমপি সার ও এমওপি সার প্রদান করা হবে ।   অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: হোসেন শহীদ সরোওয়ারর্দী। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সোহেল রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান মাস্টারসহ কয়েকশত কৃষকবৃন্দ।   

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৪২ মিনিট আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৪৩ মিনিট আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৩ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।