লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার ৫৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় কৃষি জমি থেকে অবৈধভাবে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে বাদেমাজু গ্রামের বাবু ওরফে নূর ইসলামকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটকপাটের বাদেমাজু বিনোদপুর মাঠে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ দন্ড প্রদান করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটকপাটের বাদেমাজু বিনোদপুর মাঠে বেশ কয়েকদিন ধরে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি তার কৃষিজমিতে পুকুর খনন করে আসছিলেন। এ কাজে জাহাঙ্গীর একই গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবু ওরফে নূর ইসলামের সাথে পুকুরের পাড় বাঁধা ও মাটি বিক্রয়ের চুক্তি করেন। জাহাঙ্গীরের জমি খননের পাশাপাশি এস্কেভেটর দিয়ে বিপুল পরিমাণ মাটি কেটে ট্রলিতে করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করতে থাকেন।


কৃষিজমির উর্বরতা নষ্ট করে মাটি বিক্রির খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু হঠাৎ অভিযান পরিচালনা করেন। মাঠ থেকে এস্কেভেটরসহ বাবু ওরফে নূর ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় তাকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।


দন্ড প্রদানের সময় বাবু ওরফে নূর ইসলাম ভবিষ্যতে আর কখনো কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করবেন না বলে মুচলেকা দেন। জরিমানার টাকা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ভ‚মি অফিসের নাজির সাজেদুর রহমান, আলমডাঙ্গা থানার এসআই আলমগীরসহ সঙ্গীয় ফোর্স।


আলমডাঙ্গায় কৃষিজমি অবৈধভাবে নষ্ট করে মাটি ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।