লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ মে, ২০২৫ | ১২:০০ রাত ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আলমডাঙ্গায় অনাবাদি, পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার লক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ৮ মে বৃহস্পতিবার আলমডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে "অনাবাদি, পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন" শীর্ষক প্রকল্পের আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষকদের মাঝে ফলদ বৃক্ষের চারা, বিভিন্ন ধরনের সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার (ডিএপি, এমওপি), বীজ সংরক্ষণের পাত্র, নেট ও সাইনবোর্ড বিতরণ করা হয়। পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন ও বসতবাড়ির অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনতে এই কার্যক্রম গ্রহণ করা হয়।


উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল্লাহ মাহমুদ ও কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খবিরুল ইসলাম।


কৃষি অফিসার রেহানা রেহানা পারভীন জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিকর সবজির উৎপাদন বাড়াতে সক্ষম হবেন। যা পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত আয় বৃদ্ধিতেও সহায়ক হবে। তিনি আরও জানান, উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলার সংশ্লিষ্ট বøকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় উপকরণ বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।