লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ওল্ড স্টার ক্রিকেট একাদশকে হারিয়ে থানা ক্রিকেট একাদশের জয়লাভ


আলমডাঙ্গায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। “মাদক ছাড়, মাঠে এসে খেলা ধর” এই শ্লোগানে অনুষ্ঠিত ১২ ওভারের খেলায় অংশ নেয় আলমডাঙ্গা থানা একাদশ ও ওল্ড স্টার ক্রিকেট একাদশ। টুর্নামেন্টে ওল্ড স্টার ক্রিকেট একাদশকে হারিয়ে থানা ক্রিকেট একাদশ জয়লাভ করে।


প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পথে এগিয়ে নেয়।


খেলা শুরুর পর থেকেই মাঠে দর্শকদের উপস্থিতি জমে ওঠে। দুই দলের উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠ হয়ে ওঠে উচ্ছ্বাসময়। খেলোয়াড় ও দর্শকদের অংশগ্রহণে মাদকবিরোধী বার্তা আরও শক্তভাবে ছড়িয়ে পড়ে।


উপস্থিত ছিলেন থানা একাদেশর পুলিশ পরিদর্শক অপারেশর বিকাশ চন্দ্র সরকার, এসআই শীতল বিশ^াস, এসআই বাবলু খাঁন, এএসআই রমেন সরকার, এএসআই রাসেল, এএসআই রোকন, এএসআই আসাদ, এএসআই আনোয়ার হোসেন, নজরুলসহ থানা স্টাফ। আলমডাঙ্গা ওল্ড স্টার একাদশের মামুন অর রশিদ মন্ডল, মানিক, মাহমুদুল হক তন্ময়, শুকুর, মিলন, শামীম, বাদশা, সামাউন প্রমুখ।


খেলা ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রীতি ম্যাচ হলেও খেলোয়াড়রা নৈপুণ্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।


আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।