লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় এসএসসি-১২ ব্যাচের ঈদপূণর্মিলনী যেন কৈশরের স্মৃতিযাপন

" তবু সে সন্ধ্যাকালে /জলদের অন্তরালে/ পূণ:ফিরে চায়।" মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার শৈশব ও কৈশর। একবার শৈশব-কৈশর হারিয়ে ফেললে সেই তীর্থস্থানে আর ফেরা যায় না। থাকে শুধু শৈশব-কৈশরের ঐশ্বর্যময় স্মৃতি। থাকে শুধুই স্মৃতিকাতরতা, থাকে শুধু স্মৃতিবিধুরতা। থাকে শৈশব-কৈশোরে ফেরার আকুলতা, থাকে শুধু স্মৃতিযাপন। ঈদ পূণর্মিলনী শুধু সেই স্মৃতিকাতরতা, সেই স্মৃতি মেদুরতায় ফিরে আসা।

এসএসসি-১২ ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ঘিরে যেন সেই স্মৃতি মেদুরতার মেঘ বৃষ্টি বাদল্র তুমুল নিম্নচাপ বহমান ছিল। আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল ঈদের পরদিন। আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দীনের সভাপতিত্বে মিলনমেলায় অতিথি হিসেবে ছিলেন এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা ইছাহক আলী, সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম, রহমান মুকুল, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী, আবু তালেব, আনোয়ারুজ্জামান, রাসেল আহমেদ ও মাহফুজ আহমেদ।

জমকালো এ অনুষ্ঠানে অংশ নেয় আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এরশাদপুর একাডেমি, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, হারদী মীর শামসুদ্দিন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়, পোলাতাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কুমারী মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১২'র বন্ধুরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আনন্দর‌্যালী, স্মৃতি চারণ, বিভিন্ন খেলাধুলা, র‌্যাফেল ড্র, মোটরসাইকেল শোভাযাত্রা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় সবাইকে ব্যান্ড সংগীতের তালে মাতিয়ে রাখেন ২০১২ ব্যাচের শিক্ষার্থী এবং ব্যান্ড শিল্পী মিশেল এবং তার দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।