লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জুলাই, ২০২০ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ইউপি সদস্য আব্দুল মজিদের বিরুদ্ধে দুই প্রতিবন্ধীর টাকা কেড়ে নেওয়ার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মজিদের বিরুদ্ধে দুই প্রতিবন্ধীর টাকা কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। গড়গড়ি গ্রামের মানসিক প্রতিবন্ধী সুরুজ উদ্দিন ও শরিফা খাতুন গত মঙ্গলবার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জ রেলগেট নামক স্থান থেকে ১৩ হাজার টাকা কেড়ে নেয় আব্দুল মজিদ মেম্বর। গতকাল বুধবার ঘটনাটি জানাজানি হলে গড়গড়ি গ্রামে উত্তেজনা বিরাজ করতে থাকে।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড গড়গড়ি গ্রামের তারা চাঁদ শেখের ছেলে মানসিক প্রতিবন্ধী সুরুজ উদ্দিন ও একই গ্রামের আনোয়ার হোসেন সুরুজের মেয়ে মানসিক প্রতিবন্ধী শরিফা খাতুন তাদের প্রতিবন্ধী ভাতার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ করেছে। তারা জানায় একই ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নাম করে ৫ হাজার টাকা দাবি করে আসছিল।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মাধ্যমে জানতে পারি প্রতিবন্ধী ভাতা করতে কোন টাকা লাগে না। ভাতার কার্ড হাতে পাওয়ার সাথে সাথে টাকা দিতে অস্বীকার করলে গত পরশু মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ সোনালী ব্যাংক থেকে দুজনে ৯ হাজার করে মোট ১৮ হাজার টাকা উত্তোলন করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলাম। এসময় আব্দুল মজিদ মেম্বার জোরপূর্বক নুরুদ্দিন ও শরিফা খাতুন এর কাছ থেকে মোট ১৩ হাজার টাকা কেড়ে নেই।

বিষয়টা এলাকায় জানাজানি হলে গড়গড়ি গ্রামবাসী মসজিদ মেম্বারের বিরুদ্ধে ফুঁসে ওঠে ও বিচারের দাবি জানান। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল মজিদ মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। জানতে চাইলে, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন বলেন, আব্দুল মজিদ মেম্বারের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেব।

উল্লেখ্য, কিছুদিন আগে অভিযুক্ত আব্দুল মজিদ মেম্বার প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধীর ভুয়া কার্ড তৈরি করে ভাতা উত্তোলনের চেষ্টা করে। এ নিয়ে আলোচনা-সমালোচনার রেশ কাটতে না কাটতেই আবার সে এলাকায় আলোচনায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৬ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৬ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।