লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় আফিয়া নূর বৃত্তি প্রকল্প ২০২৫“র প্রসপেক্টাস উদ্বোধন

আলমডাঙ্গায় বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প ২০২৫“র প্রসপেক্টাস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট রবিবার বিকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি সংলগ্ন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আফিয়া নূর বৃত্তি প্রকল্প ২০২৫“র প্রসপেক্টাস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে অতিথিরা একটি শিক্ষার্থীর হাতে প্রসপেক্টাস তুলে দিয়ে উদ্বোধন করেন।


আফিয়া নূর ফাউন্ডেশন ট্যালেন্টপল, প্রথম গ্রেড, সাধারন গ্রেড ও বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে। ১ম থেকে ৩য় শ্রেনী, চতুর্থ থেকে ৬ষ্ঠ শ্রেনি, ৭ শ্রেনী থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে।


মতবিনিময় সভায় আফিয়া নূর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান ড. এ. কে. এম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের উপদেষ্টা আলমডাঙ্গা বণিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, রূপালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার আব্দুল খালেক, যুগ্ম সদস্য সচিব অক্সফোর্ড একাডেমির প্রধান শিক্ষক ইলোরা নাজনীন।


ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন নওলামারী আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাহিন শাহিদ, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরেফিন রিপন, মুন্সিগঞ্জ একাডেমির সহকারি শিক্ষক লায়লা আরজুমান বানু, পারকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানা, আল আরাফা (প্রাঃ) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, ইঞ্জিঃ গিয়াস উদ্দিন শুভ, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বশিরুল আলম, নাজমুস সালেহীন, আক্তারুজ্জামান প্রমুখ।


উল্লেখ্য, চার বছর বয়সী আফিয়া নূর ছিলেন শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর দুই সন্তানের মধ্যে ছোট। আফিয়া নূর ছিল পরিবারের সকলের আদরের। ২০২৩ সালের ২৯ নভেম্বর দুপুরে বাড়ির পাশে একটি দুর্ঘটনা মারা যায় আফিয়া নূর।


আফিয়া নূরের নামেই তার পিতায় শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু আফিয়া নূর ফাউন্ডেশন করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।