লগইন
আলমডাঙ্গায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা

আলমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শরিকী সম্পত্তি ভাগ বন্টন না হওয়ার পরও ঘর নির্মাণের চেষ্টা করলে গত ডিসেম্বর মাসে ওই সম্পত্তির উপর আদালত থেকে ১৪৫ জারি করা হয়।


জানা গেছে,আলমডাঙ্গার কলেজপাড়ায় মরহুম ডাক্তার আব্দুল হান্নান গোবিন্দপুর মৌজায় ৬০০ খতিয়ন ও ৮৩৪৩ নং দাগে ১১শতক জমি রেখে যান। ওই জমির মোট ৭ জন শরিক রয়েছেন। জমি ভাগ বন্টন না হওয়ার পরও মরহুমের ছোট কন্যা হাসিনা দিলরুবা ও তার স্বামী নজরুল ইসলাম খোকা জোর পূর্বক স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে।

অন্য শরিককে তোয়াক্কা না করে জমি জবর দখলের চেষ্টা করায় মরহুমের বড় ছেলে আবুল হাসনাত ০৮/১২/২০২০ তারিখে আদালতে ১৪৫ ধারার আবেদন করেন। আদালত ওই সম্পত্তিতে ১৪৫ ধারা জারি করে। বর্তমানে আদালতে ১৪৫ ধারা বহাল রয়েছে। আগামী ২৮ মার্চ আদালতে সুনানির দিন ধার্য্য রয়েছে। অভিযোগ উঠেছে আদালতের আদেশ উপেক্ষা করে ২৪ মার্চ বুধবার নজরুল ইসলাম জোর পূর্বক ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা করে।

পরে পুলিশ হস্তক্ষেপে আপাতত কাজ বন্ধ থাকলেও বাদীকে নানা ভাবে হুমকি দিচ্ছেন বলে ভুক্তভোগী আবুল হাসনাত অভিযোগ করেছেন । তিনি বিষয়টি প্রশাসনের আশু দৃস্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১৪ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১৪ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।