লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামী মনোয়ার ইসলাম সন্টু গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতি মামলার আসামী দামুড়হুদা দলিয়ারপুর গ্রামের মনোয়ার ইসলাম সন্টুকে গ্রেফতার করেছে। ১০ জুন মঙ্গলবার দিনগত ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোয়ার ইসলাম সন্টুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে।


জানাগেছে, দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনোয়ার ইসলাম সন্টু(৩৪) ডাকাতি ও অস্ত্র মামলার আসামী। গত ২৭ ফেব্রুয়ারি রাতে পান বরোজের শলি বিক্রয় করে বাড়ি ফিরছিলেন গাংনী উপজেলার ভাটপাড়ার সোহেল রানা ও দক্ষিণ তেতুলবাড়ির জাহিদুল ইসলাম। সন্টুসহ ৮/১০ জন চুয়াডাঙ্গা গাংনী সড়কের কুলপালা গ্রামের গভীর রাতে রাস্তায় পান বোরজের বাশের শলীর আটি ফেলে গাড়ি থামিয়ে ডাকাতি করে।

তাদের বেধড়ক পিটিয়ে লক্ষাধিক টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত কুলপালার সিরাজুল ইসলামের ছেলে আসামী জাহিদ আলী (৩৫) ও গোপীনগরের বজলুর ছেলে মিলন হোসেন (৩৪) কে গ্রেফতার করেন। এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি লোহার রড ও ১টি ধারালো হেসো উদ্ধার করেন। আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছাপ্রনোদিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

তাদের স্বীকারুক্তি মোতাবেক ডাকাতির সাথে জড়িত গোপীনগর গ্রামের আনছার আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের খলিলুর রহমানের ছেলে টিপু সুলতান (৩২), দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের শহর আলীর ছেলে একাধিক মামলার আসামী ডাকাত সর্দ্দার রনিকে গ্রেফতার করে। মনোয়ার ইসলাম সন্টু ছিল ধরা ছোঁয়ার বাইরে। এরই মধ্যে ঈদের আগের রাতে চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কে গাছ ফেলে পরিবহন ডাকাতির চেষ্টা করে সন্টুসহ তাদের দলের ডাকাত সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সন্টুকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সন্টু চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার কথা স্বীকার করে বলে জানা যায়। তাকে গতকালই জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।