লগইন
আলমডাঙ্গার হারদী উইথ ক্লাবের আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার হারদী উইথ ক্লাবের আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

আলমডাঙ্গার হারদী উইথ ক্লাবের আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে হারদী এমএস জোহা কলেজ চত্তরে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন প্রধান অতিথি থেকে ৩২ লাঠি দলের লাঠি খেলা উদ্বোধন করেন। লাঠি খেলা দেখতে এলাকার হারদীসহ আশপাশ গ্রামের শ.শ মানুষ ভিড় জমায়।

৩২ দলের লাঠি খেলায় ১ম পুরস্কার বিজয়ী হন যুবলীগের পক্ষে জিয়াউর রহমান জিয়া ও ২য় পুরস্কার বিজয়ী হয় ডাগরেভিটার আলতাফ হোসেনের দল। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ইউপি সদস্য হারদী ইউপি সদস্য শাহানুর রহমান টিপু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। এসময় তিনি বলেন আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাটি এখনও বেশ জনপ্রিয়।

শ’ শ’ বছর ধরে আলমডাঙ্গা ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামাঞ্চলে বিনোদনের খোরাক জুগিয়েছে এই লাঠিখেলা। কালের বিবর্তনে মানুষ ভুলতে বসেছে এ খেলা। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির শক্তিশালি অংশ লাঠি খেলা নিয়ে মানুষের এখনও যতেষ্ঠ আগ্রহ আছে। কিন্তু লাঠি খেলার নতুন করে কোনো সংগঠন বা দল তৈরি হচ্ছে না। ফলে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। বর্তমানে বিভিন্ন জায়গায় কালে-ভাদ্রে এ লাঠি খেলা দেখা গেলেও তা খুবই সীমিত। সংস্কৃতিমনা মানুষের দাবি- অবিলম্বে সরকারি-বেসরকারি উদ্যোগে হারিয়ে যাওয়া গ্রামবাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এ লাঠিখেলা নতুন করে চালুর উদ্যোগ গ্রহণের।


বিশেষ অতিথি ছিলেন হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষানুরাগী নুরুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন দিপক। বিশারত আলী সজলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ, প্রভাষক ওমর খৈয়াম, উপজেলা যুবলীগ নেতা নিপ্পন, মজিবর রহমান, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দীক। খেলা পরিচালনা করেন শহিদুল বেপারী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৫৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৫৮ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।