লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় মেজর হুদাকে খুনি সম্বোধন ও কবর ভাঙ্গার প্রতিবাদে প্রতিবাদ সভা


আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বৈরাচার খুনি শেখ হাসিনার দু:শাসনকালে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক বীর মুক্তিযোদ্ধা, জাতীয় বীর আগষ্ট বিপ্লবের মহান নায়ক ,বিপ্লবী জননেতা শহীদ মেজর বজলুল হুদার কবর ভাঙার প্রতিবাদে ও পলাতক সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে শহীদ মেজর বজলুল হুদাকে খুনি সম্বোধন করে পোস্ট দেওয়ার প্রতিবাদে হাটবোয়ালিয়া এলাকার সর্বস্তরের দেশপ্রেমিক বিপ্লবী জনগণের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদার সভাপতিত্বে ও মুর্শিদ কলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, সহ সভাপতি মজিরুল ইসলাম বিজু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জান মহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, বিএনপি নেতা নাসির উদ্দিন,মহাবুল ইসলাম মহাব, রমজান আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন।


প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদাকে খুনি সম্বোধনকারী ও তাঁর কবর ভাঙার সাথে জড়িত দুষ্কৃতিকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারে সোপর্দ করে সর্বোচ্চ শাস্তি দানের আহবান জানান এবং মেজর বজলুল হুদাসহ আগষ্ট বিপ্লবের নায়কদের জাতীয় বীর ঘোষণার ও বিদেশে অবস্থানরত আগষ্ট বিপ্লবের নায়কদের রাষ্ট্রীয় মর্যাদায় দেশে ফিরিয়ে আনার এবং খুনি শেখ হাসিনা ও তার দোসরদের কর্তৃক শহীদ মেজর বজলুল হুদাসহ আগষ্ট বিপ্লবের নায়কদের নৃশংসভাবে হত্যার বিচারের লক্ষ্যে অবিলম্বে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দানের দাবী জানান।


বক্তারা আরো বলেন, যারা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ী ভেঙে গুড়িয়ে দিয়েছে, যারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর ভাঙ্গার ও স্থানান্তর করার নীল নকশা করেছে ,ষড়যন্ত্র করেছে, যারা কথায় কথায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুনি সম্বোধন করে, যারা বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর ১৫ই আগস্ট বিপ্লবের মহান নায়ক শহীদ মেজর বজলুল হুদার কবর ভেঙ্গেছে, যারা কথায় কথায় শহীদ মেজর বজলুল হুদাকে খুনি সম্বোধন করে তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।


আরো উপস্থিত ছিলেন, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, আহাদ আলী, ইসমাইল হুদা, আসিফ হুদা,উসমান গনি, আমান উল্লাহ আমান, ইকরাম আলি প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।