লগইন
আলমডাঙ্গার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সমন্বয়ে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা পরিবার পরিকল্পনা অফিস চত্তরে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু ও উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে সভাপতির বক্তেব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। তাদের ছেলেমেয়েরা কোথায় কখন কিভাবে কার সাথে মিশেছে তার খোজঁ খবর রাখতে হবে।’ খেলার সাথে স্বাস্থ্য আর স্বাস্থ্যের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করা জরুরি। খেলায় প্রধান অতিথির বক্তেব্যে পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায়  ছেলেমেয়েদের আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। বিশেষ অতিথির বক্তেব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন বলেন- তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত থাকতে হবে। লেখাপড়া পাশাপাশী যদি ছেলে মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতি চর্চার মধ্যে থাকে তাহলে তাদের মনে কোন খারাপ চিন্তা আসবে না। কোন নেশার জগতে চলে যাবে না। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি,  সমাজসেবা অফিসার  আফাজ উদ্দিন, ব্যাডমিন্টন কল্যাণ সমিতির উপদেষ্টা আবুল কালাম আজাদ বেল্টু, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন। বিশিষ্ঠ ক্রিড়া সংগঠক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন একেএম গোলাম সরোয়ার, এসকে শহিদুল্লাহ দুলু, গোলাম মোক্তাদির বিদ্যুৎ, তন্ময়, তানভীর, লিজন। জাতীয় পর্যায়ের খেলোয়াড়  বগুড়ার পরশ, তুহিন, পাবনার লালচাঁদ, অন্তর, রাকিব, ঢাকার অহিদুল, শুভ, ঝুমার,  চুয়াডাঙ্গার শোভন, আলমডাঙ্গার তোহা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

৩ মিনিট আগে
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দারা

১১–দলীয় ঐক্য

৩ মিনিট আগে
১১–দলীয় ঐক্য

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

৪৩ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

১ ঘন্টা আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

১ ঘন্টা আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৩ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৩ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।