লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার দোয়ারপাড়ায় ঘটেছে চাঞ্চল্যকর চুরির ঘটনা

আলমডাঙ্গার দোয়ারপাড়ায় ঘটেছে চাঞ্চল্যকর চুরির ঘটনা। ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলামের পৈতৃক বাড়িতে সোমবার দিনগত গভীর রাতে দুর্ধর্ষভাবে চুরি সংঘটিত হয়। চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে চোরচক্র প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, ২০ ভরি রৌপ্য গহনা ও নগদ প্রায় এক লাখ টাকা লুট করে নেয়।

 শফিকুল ইসলামের ছোট ভাই এবং আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক জানান, রাতের খাবার শেষে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন।

রাত আনুমানিক দুইটার দিকে হঠাৎ তার মেয়ের চিৎকারে ঘুম ভাঙলেও শরীর উঠছিল না—তিনি প্রায় অচেতন ছিলেন। পরে প্রতিবেশীদের চেঁচামেচিতে পুরোপুরি জ্ঞান ফেরে। ততক্ষণে চোরচক্র তাদের কাজ সেরে পালিয়ে গেছে।

মেয়ে জানায়, এক কালো রঙের, গোফওয়ালা ছোটখাটো ব্যক্তি তার রুমে ঢুকে গলার চেইন খুলে নেওয়ার চেষ্টা করে। সে চোরের হাত চেপে ধরে ফেললে চোর দ্রুত পালিয়ে যায়।

এনামুল হক আরও জানান, চোরেরা ডাইনিং রুমের দরজার হ্যাজবল কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে তিনটি রুমে ঢোকে। তার রুমের আলমারি থেকে সোনার ও রুপার গহনা এবং স্কুলের অফিসিয়াল টাকা চুরি করে।

চোরচক্র পালানোর সময় তার ঘরের দরজাও বাইরে থেকে আটকিয়ে যায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) জানান, ঘটনার পরপরই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং চোরচক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পরদিন মঙ্গলবার চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, জেলা গোয়েন্দা সংস্থার ইনচার্জ মশিয়ার রহমান, এবং জেলা সাইবার ইউনিট ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, শফিকুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সিনিয়র পুলিশ কর্মকর্তা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি সিআইডির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এই ঘটনা এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।