লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার কেশবপুরে চায়ের দোকানে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে একটি চায়ের দোকানে সোমবার গভীর রাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকায় বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

​এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কেশবপুর ওয়ার্ড বিএনপি'র কার্যালয়ের উল্টো দিকে অবস্থিত শওকত আলীর চায়ের দোকানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল সাদৃশ্য একটি বস্তু চায়ের দোকানের ভিতরে শওকত আলীর চায়ের চুলার উপরে রাখা নাস্তার জন্য রান্না তরকারির পাত্রের পাশে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর দোকানের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় দোকানে উপস্থিত থাকা কয়েকজন গ্রাহক আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। সেই সুযোগে ককটেল নিক্ষেপকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

​ঘটনার পরপরই আলমডাঙ্গা থানা পুলিশ এবং ওসমানপুর প্রাগপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সদস্যরা বিস্ফোরণের স্থান পরিদর্শন করেন এবং বিস্ফোরিত ককটেলটির আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন।

​এলাকাবাসীর দাবি, এই ঘটনায় এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

​আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, এ বিষয়ে কোন অভিযোগ কেউ করেননি। অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।