লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার কামালপুরে মহি উদ্দীন আহমেদ অ্যাকাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আলমডাঙ্গার কামালপুরে অবস্থিত মহিউদ্দিন অ্যাকাডেমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার বেলা ৩ টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।


এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "আমি ভেবেছি, আমি যদি এখানে এসে একটু অনুপ্রেরণা দিতে পারি, আমি মনে করবো আমি একটা দায়িত্ব পালন করেছি। এখানে আসলাম উনাকে সাপোর্ট দিলাম, এতে যদি উনি উৎসাহিত হন। উনার প্রতিষ্ঠানটি এগিয়ে যাক, এতে উনি মনোবল পাবেন। উনি অন্তত এ টুকু ভাববেন যে একটা মহান উদ্দেশ্যে নিয়ে কাজটা শুরু করেছেন, আমি তো সকলের সহযোগিতা পাচ্ছি। আমি শুধু এটা ভেবে এখানে এসেছি। আর যদি কোন অজুহাতে অথবা কোন ব্যস্ততার কারণে না আসতাম, তিনি হয়তো ভাবতেন যে, আমি পজেটিভ চিন্তা করলেও দেশতো আমাকে সামনে এগিয়ে দিচ্ছে না। প্রশাসন আসছে না, লোকজন আসছে না। আমি কীভাবে সামনে এগিয়ে যাব?"


তিনি বলেন, "একটা প্রতিষ্ঠান উনি করে দিতে পারবেন। কিন্ত ম্যানেজমেন্ট, পরিচালনা করে সামনের দিকে নিতে গেলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।


এই প্রতিষ্ঠানের মূল উপকারভোগী কিন্ত আপনারাই হবেন। এখানে এতোগুলো বাচ্চা যখন কোরআন তেলোয়াত করবে এর আওয়াজ কি আপনারা শুনবেন না? অবশ্যই শুনবেন। এর রহমতের ছোঁয়া কিন্ত আপনারা অবশ্যই পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতি সকল প্রকার সহযোগিতার হাত প্রসারিত থাকবে।"


মহিউদ্দিন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা লন্ডনের চাটার্ড অ্যাকাউন্ট মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা(বিপিএম সেবা), আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মজিদ বিশ্বাস, মহিউদ্দিন অ্যাকাডেমির সহ-সভাপতি জনির উদ্দিন, প্রিন্সিপাল রাকিবুল ইসলাম, অভিভাবক সদস্য হাজী আহম্মদ আলী প্রমুখ।


বিশেষ অতিথি পুলিশ সুপার গোলাম মওলা বলেন, "আমাদের নবীজিও পৃথিবীতে এসেছিলেন শিক্ষকরূপে। যা আমরা জানতাম না, তিনি জানিয়েছেন। এই প্রতিষ্ঠাবের শিক্ষকরাও সন্মানিত। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানি হবেন এখানকার শিক্ষার্থীরা। কোরআন বিজ্ঞানের আকর। কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শিক্ষার মুল ধারায় মাদ্রাসা শিক্ষাকে যুক্ত করতে হবে। তাহলে উজ্জ্বল নক্ষত্রের মত তারা আমাদের সাহিত্য, বিজ্ঞান ধর্ম ও দর্শনে পৃথিবীকে লিড দিতে পারবে।"


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, "একটা প্রতিষ্ঠান তৈরি করা কঠিন। আশা করি এই প্রতিষ্ঠান সারা দেশে শিক্ষা বিস্তারে ভুমিকা রাখবে। প্রতিষ্ঠাতা দীর্ঘদিন বিদেশে থাকলেও তাঁর দেশের প্রতি গভীর মমত্ববোধ সবাইকে অনুপ্রণিত করবে।"


সভাপতির বক্তব্যে মহি উদ্দীন আহমেদ বলেন, " এই প্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রতিষ্ঠান আমার স্বপ্ন। আমার স্ত্রীরও। যা কিছু করছি তা আমার সামাজিক দায়িত্ব। শেষ দিন পর্যন্ত এই সামাজিক দায়িত্ব পালন করে যেতে চায়।


সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষিত করে তোলার লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে। এটা লাভজনক প্রতিষ্ঠান নয়। এ প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান। আমাদের সকল ভালো উদ্যোগে প্রশাসনকে পাশে চায়। সকলকে উদাত্ত আহ্বান জানাব, শিক্ষকদের সহযোগিতা করতে।"


অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক মফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব সাইদুর রহমান, সিরাজুল ইসলাম, ব্যাংকার আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক, কালিমুল্লাহ মাস্টার, হাজী আহমেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী হারুনার রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জনির উদ্দীন প্রমুখ।
ওই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৩১ জনকে পুরষ্কৃত ও বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।