লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ইসলামপুর, কামালপুর চরপাড়া ও চকবন্ডবিল গ্রামে মাদকবিরোধী সমাবেশ


আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর, কামালপুর চরপাড়া ও চকবন্ডবিল গ্রামে সম্প্রতি মাদক বিক্রি ও সেবনের বিস্তার রোধে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন গ্রামের সাধারণ মানুষের উদ্যোগে এ সমাবেশে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।


দীর্ঘদিন ধরে ওই তিন গ্রামে মাদকের কারবার বেড়ে যাওয়ায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, কিছু যুবক মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছে, যার ফলে এলাকার তরুণ প্রজন্ম ধীরে ধীরে মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সামাজিক সচেতনতা বাড়াতে ও প্রশাসনের সহযোগিতা চেয়ে তিন গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ উদ্যোগ গ্রহণ করেন।


আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তুবায় সমবায় শিল্প সমিতির সভাপতি কুমারী গ্রামের মহি উদ্দিন, কামালপুর চরপাড়ার বাপ্পি, ইসলামপুর গ্রামের সেলিম হোসেন ও চকবন্ডবিল গ্রামের টগরের আয়োজনে সমাবেশে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সাইদুল, ঝন্টু, সাজেদুর রহমান, শফি উদ্দিন, আলম হোসেন, তাইজাল, আলফাজ, জহুরুল, মঞ্জুসহ তিন গ্রামের শতাধিক সচেতন নাগরিক।


সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি। এটি একটি পরিবারের স্বপ্ন নষ্ট করে দেয়, সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইসলামপুর, কামালপুর চরপাড়া ও চকবন্ডবিল এলাকায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন হতে হবে এবং যেখানেই মাদকের গন্ধ পাওয়া যাবে, সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাÐে যুক্ত করতে পারলেই মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিন গ্রামের এই ঐক্যবদ্ধ উদ্যোগকে এলাকাবাসী “মাদকমুক্ত সমাজ গঠনের প্রথম পদক্ষেপ” হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনও দ্রæত পদক্ষেপ নিয়ে এই এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।