লগইন
আলমডাঙ্গার আলাউদ্দীন বেডিং-এ সৃষ্ট বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুড়ে ৩ প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার আলাউদ্দীন বেডিং-এ সৃষ্ট বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুড়ে ৩ প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি


আলমডাঙ্গার আলাউদ্দীন বেডিং-এ সৃষ্ট বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুড়ে আরও ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমে আলমডাঙ্গা থানা পুলিশ ও পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে নেন।


জানা যায়, আলমডাঙ্গার হাইরোডে অবস্থিত আলাউদ্দীন বেডিং-এর মিস্ত্রিরা গতকাল দুপুরে দোকানের পেছনে তুলা ও নারকেলের ছোবড়া নিয়ে কাজ করছিলেন। সে সময় বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিট হয়ে তুলায় ও ছোবড়ায় আগুন লেগে যায়। সে আগুন মুহুর্তে ছড়িয়ে পড়ে পুরো ব্যবসাপ্রতিষ্ঠানে। এমনকি এই আগুনে পাশের মোস্তফা মোটরসাইকেল গ্যারেজ, সবুজ অটো ও হোটেল ভিআইপি ক্ষতিগ্রস্থ হয়।


সংবাদ পেয়ে দ্রæত আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভাতে প্রাণান্তকর প্রচেষ্টা চালায়। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


প্রায় ঘন্টাখানিক ধরে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহজাহান আলী।


এ অগ্নিকান্ড নেভাতে গিয়ে ফায়ারম্যান অহিদুল ইসলাম তিতাস টিনের চাল থেকে পড়ে আহত হয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১৩ মিনিট আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১৪ মিনিট আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৪ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।