লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় সাবেক ডিএমপি কমিশনারের বাড়িতে চুরির ঘটনায় ৪ জন আটক

আলমডাঙ্গার দোয়ারপাড়ায় ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলামের পৈতৃক বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে সংঘটিত চুরির ঘটনার চারদিনের মাথায় পুলিশ এ সফলতা দাবি করেছে।

আটককৃতরা হলেন—নওদা বন্ডবিলের মন্টুর ছেলে একাধিক মামলার আসামী সজিব হোসেন ওরফে ফজা (২৬) গোবিন্দপুরের সোহরব আলীর ছেলে মোজ্জাম্মেল কাজল (২২), নওদা বন্ডবিলের আহাদের ছেলে সাজিদুর রহমান (২৪),  ও গোবিন্দপুর ঝন্টুর ছেলে সোহান আলী (২৪)।

পুলিশসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার বিষয়ে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) জানান, “চাঞ্চল্যকর এই চুরির ঘটনার পর থেকেই আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে অভিযান পরিচালনা করে আসছি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।”

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে চুরির ঘটনার নেপথ্য তথ্য পাওয়া গেছে, যা তদন্তকে এগিয়ে নিতে সহায়তা করছে।

উল্লেখ্য, গত সোমবার দিনগত রাতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলামের আলমডাঙ্গার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চেতনানাশক ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে স্বর্ণ, রূপা ও নগদ অর্থ লুট করে চোরচক্র। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।