লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমডাঙ্গার ফরিদপুর দোয়ারপাড়ায় শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর ফরিদপুর দোয়ারপাড়া নিরালা স্পোটিং ক্লাবের আয়োজনে ফরিদপুর কারিগরপাড়া মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মন্ডল স্পোর্টস ১-০ গোলে কালিদাসপুর উত্তরপাড়া একাদশকে হারিয়ে জয় লাভ করেছে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বেলগাছি ইউনিয়ন বিএনপির নেতা শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু।

এসময় তিনি বলেন, বর্তমান সমাজে আমাদের যুবসমাজ নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার, মোবাইল ফোন ও ইন্টারনেট আসক্তি এবং মাদকের ভয়াল ছোবল তরুণদের মেধা ও স্বপ্নকে গ্রাস করছে। অথচ একটি জাতির শক্তি ও অগ্রযাত্রার মূলভিত্তি হলো তার যুবসমাজ। তাই তরুণদের সঠিক পথে পরিচালিত করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। তিনি আরও বলেন, যুবকদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং শৃঙ্খলা, সাহস, সহমর্মিতা, নেতৃত্বগুণ এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তরুণ প্রজন্ম নিয়মিত মাঠমুখী হলে তারা কেবল সুস্থ-সবল নাগরিক হিসেবেই গড়ে উঠবে না, বরং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিছ, জেলা বিএনপির নেতা আক্তারউজ্জামান, বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঁদ আলী।

নিরালা স্পোটিং ক্লাবের তুষার আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঈন উদ্দিন, আব্দুল মজিদ, হাসিবুল, চপল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিউল হাসান সানি, পৌর গণতন্ত্র পরিষদের সভাপতি শামীম রেজা সাগর, সবুজ, সাবেক খেলোয়াড় মিজানুল হক, শহিদুল ইসলাম, ইউনুস আলী মাস্টার (রেফারি), নিরালা স্পোটিং ক্লাবের বকুল, রাকিবুল, ডাবলু, নাসিম, উজ্জ্বল, আকুল, আব্দুর রশিদ, শাওন, রোকন, খোকন, রাহুল, সম্রাট প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারি সোহাগ আলী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।