লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বিশিষ্টজনদের সাথে এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের মতবিনিময় সভা 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় করলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গতকাল ২৬ এপ্রিল সন্ধ্যায় আলমডাঙ্গার স্থানীয় হ্যামলেট ক্যাফেতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 অনুষ্ঠানে আলমডাঙ্গার বিশিষ্ট নাগরিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই ব্যারিস্টার ফুয়াদ উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান এবং আলমডাঙ্গাবাসীর আন্তরিকতা ও উদারতার প্রশংসা করেন। তিনি এবি পার্টির প্রতিষ্ঠা, লক্ষ্য ও রাজনৈতিক দর্শন সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের চ্যালেঞ্জ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টির গৃহীত নীতিমালা ও কর্মসূচি তুলে ধরেন।

ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে বলেন, "দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এবি পার্টি বিশ্বাস করে, সাধারণ মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও সংকটকে সামনে রেখেই রাজনীতি করতে হবে।" তিনি আরো জানান, এবি পার্টি জনসম্পৃক্ত রাজনীতির একটি নতুন ধারা প্রবর্তন করতে চায়, যেখানে রাজনীতিবিদ এবং নাগরিকের মধ্যে সরাসরি সংলাপ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা স্থানীয় সমস্যা, উন্নয়ন ভাবনা এবং জাতীয় রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত ব্যক্ত করেন। ব্যারিস্টার ফুয়াদ প্রত্যেক বক্তব্য গভীর মনোযোগের সাথে শোনেন এবং তাদের অভিমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জনগণের কথা শোনা ও সেই অনুযায়ী নীতিনির্ধারণ করা এবি পার্টির অন্যতম অঙ্গীকার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উন্মুক্ত প্রশ্নোত্তরপর্ব ছিল, যেখানে মুক্তভাবে মতপ্রকাশ করেন।

উপস্থিত অতিথিরা এবি পার্টির এমন জনগণমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরণের মুক্ত সংলাপের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা জেলা এবি পার্টির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়

 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার নোমান, মুফতি মাওলানা ইমদাদুল হক, মাওলানা শাফায়েত -উল ইসলাম হিরো, পান্না চৌধুরী, প্রমুখ। মুসাব তাওহীদ মতবিনিময় সভার আয়োজন করেন।

এদিকে, মতবিনিময় সভার পূর্বে ব্যারিস্টার ফুয়াদ ঐতিহ্যবাহী আলমডাঙ্গার দ্বিতল স্টেশন পরিদর্শন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।