লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মাধবীতলা এবং উপজেলার চরযাদবপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে একজন আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা থেকে মাছবোঝাই একটি আলমসাধু আলমডাঙ্গার দিকে যাওয়ার সময় মাধবীতলা এলাকার একটি বাঁকে বিপরীতমুখী বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায় এবং ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফরাজী (৪০) নিহত হন। নিহত ফরাজী ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগান মাঠ গ্রামের সামসুল হক ফরাজীর ছেলে। দুর্ঘটনায় আহত আলমসাধু চালক জহুরুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে, বেলা ১১টার দিকে আলমডাঙ্গার চরযাদবপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নাজমুল হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের পূর্বপাড়ার আইনাল হকের ছেলে এবং ইউনিয়ন জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সহ-সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় হঠাৎ একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৪ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।