লগইন
আলমডাঙ্গায় পাওয়ার টিলার ও আলমসাধু সংঘর্ষে গরু ব্যবসায়ীর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পাওয়ার টিলার ও আলমসাধু সংঘর্ষে গরু ব্যবসায়ীর মৃত্যু

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক গরুব্যবসায়ি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২জন গরুব্যবসায়ি। নিহত গরুব্যবসায়ির আলমগীর বিশ্বাস (৫৫)। তিনি কুষ্টিয়া জেলার ইবি থানার হাতিয়া আব্দালপুর গ্রামের মৃত শামসুল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা ও দুর্ঘটনায় আহতরা জানান, কুষ্টিয়া জেলার ইবি থানার হাতিয়া আব্দালপুর গ্রামের আলমগীর বিশ্বাস ও আশরাফুল ইসলামসহ কয়েকজন গরুব্যবসায়ি আলমসাধুযোগে (ইঞ্জিন চালিত দেশি যান) আলমডাঙ্গার পশুহাটে যাচ্ছিলেন।

দুপুরে তাদের আলমসাধু আলমডাঙ্গা সাদাব্রীজের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে চলন্ত এক পাওয়ার টিলারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে আলমসাধু সড়কের উপরে উল্টে যায়।

আলমসাধুর নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন গরুব্যবসায়ি আলমগীর বিশ্বাস। আহত হয়েছেন একই গ্রামের ওমর আলীর ছেলে গরুব্যবসায়ি আশরাফুল ইসলাম ও আ‌নোয়া‌রের ছে‌লে আলমসাধু চালক ফি‌রোজ আলী।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, দুর্ঘটনায় ১ জন গরুব্যবসায়ি নিহত হয়েছেন ও ২ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘনাকবলিত যানবাহন ও পাওয়ার টিলার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখন কোন মামলা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২১ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২১ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।