লগইন
আলমডাঙ্গায় দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ দিশারীর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ২৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ দিশারীর

ফারুক হোসাইন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনা রোধে নির্মিত গতিরোধক রং করে সাংকেতিক চিহ্ন এঁকে দিয়েছে স্থানীয় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী। সোমবার রাতে আলমডাঙ্গার কালিদাসপুর রেলগেট থেকে পারকুলা আনন্দবাজার পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে থাকা পাঁচটি গতিরোধকে রং করে দেন তারা।

এই কাজে অংশগ্রহণকারী দিশারীর আহ্বায়ক আমির হামজা শান্ত বলেন, ‘আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টায় রাস্তায় চলাচলকারী মানুষের সামান্য উপকার হলেই আমরা স্বার্থক।’ রঙের কাজে অংশ নেওয়া দিশারীর সদস্য আফরিক হাসান আকাশ বলেন, দুর্ঘটনা রোধে রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক দেওয়া হয়।

কিন্তু অনেকসময় এই গতিরোধক মরণফাঁদে রূপ নেয়। সামাজিক দায়বদ্ধতা থেকে দুর্ঘটনা রোধে আমাদের এই প্রচেষ্টা। শুধু গতিরোধকে রং করলেই দুর্ঘটনা কমবে না; নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা কমানো সম্ভব। এজন্য সবাইকে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে।

গতিরোধকে রং করার কাজের অন্যতম উদ্যোক্তা রোকনুজ্জামান খোকন বলেন, সামাজিক বিভিন্ন সমস্যা নিরসনে এভাবে তরুণরা এগিয়ে আসলে অনেক সমস্যারই সহজ সমাধান সম্ভব। এতে অংশ নেন ফারুক হোসাইন, মীর আল জুবায়ের, সুবহি রহমান, জামাল উদ্দিনসহ আরও অনেকে।

গতিরোধকে রং ও সাংকেতিক চিহ্ন ব্যবহার করার কারণে এখন মোটরসাইকেল, ইজিবাইক ও অন্যান্য যানবাহন চলাচলে অনেক সুবিধা হয়েছে বলে জানান কুষ্টিয়ার আমবাড়িয়া ইউনিয়ন থেকে আলমডাঙ্গা শহরে যাতায়াত করা কাপড় ব্যবসায়ী ইমরান হোসেন।

তিনি এই কাজের জন্য তরুণদের সাধুবাদ জানান। ইজিবাইক চালক মোল্লা আলমগীর হোসেন বলেন, ‘স্পিড ব্রেকারে রং করায় সবার জন্য অনেক ভালো হয়েছে। এটি একটি মহৎ কাজ। চলাচলের জন্য আমাদের সুবিধা হলো।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

৪২ মিনিট আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

৪৩ মিনিট আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

৪ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

৪ ঘন্টা আগে
লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

৫ ঘন্টা আগে
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৫ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

৬ ঘন্টা আগে
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

৮ ঘন্টা আগে
অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

৮ ঘন্টা আগে
এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

১২ ঘন্টা আগে
জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।