লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় দলিল জালিয়াতি : ভ্রাম্যমাণ আদালতে দলিল লেখকের কারাদণ্ড

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সাকের আলীকে তফসিল জালিয়াতির দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন। একই মামলায় জমি খারিজের আবেদনকারী আলামিন ও কম্পিউটার দোকানদার সাইফুল ইসলামকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, ভাংবাড়িয়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আলামিন জমি খারিজের জন্য ভূমি অফিসে আবেদন করেন। দলিল লেখক সাকের আলী ওই আবেদনটি গোবিন্দপুর মাঠপাড়ার সাইফুল ইসলামের কম্পিউটার দোকান থেকে প্রস্তুত করে দেন।

পরীক্ষায় দেখা যায়—দলিলের ৭ নম্বর কলামে মালিকানার ধারাবাহিক ২৫ বছরের বিবরণ পাল্টে জীবিত মালিককে ‘মৃত’ দেখানো হয়েছে। তফসিলের এই পরিবর্তন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর নজরে এলে তিনি সাব-রেজিস্ট্রি অফিসে হঠাৎ অভিযান চালান। অভিযানে দলিল লেখক সাকের আলী, আবেদনকারী আলামিন ও কম্পিউটার দোকানদার সাইফুল ইসলামকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকের আলী টাকা নিয়ে তফসিল পরিবর্তনের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও জরিমানা দেন এবং অপর দুইজনকে জরিমানা করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, সাকের আলী ইচ্ছাকৃতভাবে তফসিল পরিবর্তন করেছে বলে স্বীকার করেছে। তার দলিল লেখকের লাইসেন্স স্থগিতের জন্য আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার এবং জেলা সাব-রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।