আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোবিন্দপুর মাঠপাড়ার শাকিল গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাডেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গোবিন্দপুর মাঠপাড়ার শাকিল হোসেনকে গ্রেফতার করেছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রেল ষ্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার মহির উদ্দিনের ছেলে শাকিল হোসেন(২৫) মাদক ব্যবসা করে আসছিল। সে আলমডাঙ্গার বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে আসছিল।
মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে এসআই বাবলু খাঁন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রেল ষ্টেশন এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম্যান নিখোঁজ : ২৪ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক
২০ ঘন্টা আগে