লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ক্লিনিকে অপারেশনের পর নববধূর মৃত্যু, স্বামী অপহরণ মামলায় গ্রেফতার

আলমডাঙ্গা পৌর এলাকার একটি বেসরকারি ক্লিনিকে অপারেশনের পর এক নববধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

মারা যাওয়া নববধূ নাদিয়া (১৭) নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার সামসুদ্দিনের মেয়ে। দেড় মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আলমডাঙ্গার মাজু গ্রামের লাল্টুর ছেলে শিহাব (২২)-এর সঙ্গে বিয়ে করেন তিনি। শিহাব পেশায় টাইলস শ্রমিক।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে নাদিয়ার পেটে তীব্র ব্যথা অনুভুত হয়। এরপরই তাকে আলমডাঙ্গার নূর মোহাম্মদ ক্লিনিকে নেওয়া হয়। পরীক্ষায় অ্যাপেন্ডিকসাইড শনাক্ত করা হয়। রাত ৮ টার দিকে নাদিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন করে ডাক্তার চলে যান। এরপর ক্লিনিকে নাদিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর নাদিয়ার মৃত্যু হয়। 

ক্লিনিক কর্তৃপক্ষ জানান, অপারেশনের সময় রোগী আকস্মিকভাবে স্ট্রোক করেন। তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে মারা যান।

ঘটনার পর নিহতের পরিবার ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে।

শিহাবের পিতা লাল্টু রহমান জানান, অপারেশন করে ডাক্তার চলে যাওয়ার পর রোগী অসুস্থ হয়ে পড়েন। তারপর তড়িঘড়ি করে কুষ্টিয়ায় রেফার করে ক্লিনিক মালিক। তিনি দাবি তুলে বলেন, ভুল চিকিৎসায় নাদিয়া মারা গেছেন। 

এদিকে, প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করায় নাদিয়ার বাবা সামসুদ্দিন কিছুদিন আগে ঢাকার দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিহাবের বিরুদ্ধে অপহরণের মামলা করেছিলেন। মেয়ের মৃত্যুর পর ওই মামলায় শনিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ শিহাবকে গ্রেপ্তার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।  পাশাপাশি অপহরণ মামলাতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।