লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

আলমডাঙ্গায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মারুফা খাতুন নামে এক গৃহবধূ। সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা শহরের ফাতেমা টাওয়ারে অবস্থিত ফাতেমা (প্রা:) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম দেন।

প্রসূতি মারুফা খাতুন আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে এবং কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার পদ্মবিলা গ্রামের মিন্টু শেখের স্ত্রী। মিন্টু শেখ একজন কৃষক।

অস্ত্রোপচারটি সম্পন্ন করেন চুয়াডাঙ্গার গাইনী বিশেষজ্ঞ ডা. লীফা নারছিছ চৈতী ও এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম। জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা বর্তমানে সুস্থ আছেন।

ডা. লীফা নারছিছ চৈতী জানান, মারুফা খাতুন প্রথমে আমার স্থানীয় চেম্বারে চিকিৎসা নিতে আসেন। তখন আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা যায়, তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। নিয়মিত চিকিৎসা নেওয়ার পর নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার সিজার করা হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ফুটফুটে কন্যা ও একটি ছেলে সন্তান জন্ম নেয়।

ফাতেমা (প্রাঃ) হাসপাতালের মালিক মনজুর আলী জানান, নবজাতক তিনটির মধ্যে প্রতিটির ওজন প্রায় ২ কেজি ৫০০ গ্রাম করে। মা ও তিন নবজাতক সুস্থ থাকায় হাসপাতালের চিকিৎসক ও পরিবারের সদস্যরা আনন্দে উচ্ছ্বসিত।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম এ প্রসঙ্গে বলেন, একসঙ্গে তিন সন্তানের জন্ম নিঃসন্দেহে আনন্দের খবর। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মা ও নবজাতকদের দেখতে ইতিমধ্যে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর ভিড় জমেছে হাসপাতাল প্রাঙ্গণে। খুশির খবরটি ছড়িয়ে পড়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।