লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় আলোর উৎসব : কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় উজ্জ্বল মিলনায়তন

রহমান মুকুল: যেন অগণন দীপ্ত তারার নীচে আলোর উৎসব বসেছিল আলমডাঙ্গায়। এ যেন জ্যোৎস্নাঘেরা এক সকালের মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠছে -- "আমরাও হার মানি এই হাসিমুখের দীপ্তিতে।" চাঁদের হাট নয়—এ ছিল চিত্তের উৎসব, প্রতিভার সম্মিলন। শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন সম্মান আর স্নেহের আলিঙ্গনে। হাসিমাখা মুখ, বুকভরা অর্জন আর চোখজোড়া স্বপ্ন আর আকাশ ছোঁয়া প্রত্যয় নিয়ে উপজেলার কৃতি শিক্ষার্থীরা মিলিত হয়েছিল এ অনন্য  আয়োজনে। মঞ্চজুড়ে ছিল উৎসবের নীরব স্পন্দন। শুধু করতালি নয়, প্রতিটি মুহূর্তে উচ্চারিত হচ্ছিল একটি প্রজন্মের অদম্য অভিযাত্রার অশ্রুত বিহগল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDPI)-র আওতায় আলমডাঙ্গা উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার বেলা ১১ টায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে। যার প্রতিটি দেয়ালে যেন অনুরণিত হচ্ছিল তরুণ চোখে জ্বলে থাকা আগামীর সম্ভাবনা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  দিল আরা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকর্মী কমিশনার (ভূমি)  আশীষ কুমার বসু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, জেলা সহকারী শিক্ষা পরিদর্শক মুস্তাকিন বিল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হক। বক্তব্য রাখেন বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামায়াত নেতা মামুন রেজা, প্রধান শিক্ষক আবুল কাশেম,পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, অভিভাবক আব্দুর রাজ্জাক।

এ সময় অভিভাবকদের কণ্ঠে ভেসে এল গর্ব আর ভালোবাসার কাব্য। মঞ্চে উঠে নিজস্ব ভাষায় আলো ছড়াল তাফরিন আক্তার তিয়া, নাবিফ হাসনাতসহ নির্বাচিত শিক্ষার্থীরা।

২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় তাদের চোখে ছিল বিস্ময়, অনুপ্রেরণা আর দায়বদ্ধতার দীপ্তি।

উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ীরা। আর মিলনায়তনের প্রতিটি আসনে বসেছিল ভবিষ্যতের অঙ্কুর। এই আয়োজন শুধু সংবর্ধনা নয়—এ এক আলোক সংক্রমণ, যেখানে স্বপ্নেরা পেল ডানা, আর দায়িত্ব পেল শপথ। এ আয়োজন শুধু কয়েকজন কৃতি নয়, যেন একটি প্রজন্মের আত্মবিশ্বাস পেয়েছিল দাঁড়ানোর মঞ্চ আর আলমডাঙ্গা দেখেছিল।

স্বপ্নগুলো কেবল বইয়ের পাতায় থাকে না, ঠিক সময়ে তারা আলোর নিচে উঠে আসে। আজ তাদের স্বপ্নেরা পেল ডানা আর দায়িত্বরা হয়ে উঠল শপথদীপ্ত অঙ্গিকার। 

এ সন্মাননা অনুষ্ঠান যেন শুধুমাত্র একটি মুহূর্তের নয়— এটি আগামীর সম্ভাবনাকে উৎসাহ দিয়ে গড়ে তোলার মৌন উচ্চারণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

৫ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।