লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আগস্টের পটপরিবর্তনকালীন স্থবির থানাকে সচল করে সাহস ফিরিয়ে এনেছিলেন মুহাম্মদ মাসুদুর রহমান-পিপিএম


২০২৪ সালের ৫ আগস্ট। পটপরিবর্তনের পর দেশের প্রায় সব থানায় পুলিশিং যেন থমকে গিয়েছিল। ভয়, অনিশ্চয়তা আর অপরাধের উচ্ছৃঙ্খলতায় ঢাকা ছিল থানা। দেশের অন্যান্য থানার মতো আলমডাঙ্গারও পুলিশ কার্যত স্থবির। ভয়ে সংকুচিত পুলিশ, উচ্ছৃঙ্খল অপরাধীরা, থানা অভ্যন্তর নিস্তব্ধ। ঠিক এই ক্রান্তিকালেই ১৬ অক্টোবর যোগ দেন জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম।


দায়িত্ব নেওয়ার পর প্রথম মুহূর্ত থেকেই তিনি স্থবিরতার অন্ধকার ভেঙে, থানা মাঠে নামান। অভিযান ও টহল শুরু হলে অপরাধীরা আতঙ্কিত হতে থাকে। সাধারণ মানুষের মধ্যে ফিরে আসে নিরাপত্তার আস্থা। থানা, যা একসময় ভয়ের ছায়ায় ঢাকা ছিল, ধীরে ধীরে সচল হয়ে ওঠে।


দেড় বছরে তার নেতৃত্বে মাদক সংক্রান্ত ১৫৭টি মামলায় ২৩৫ জন গ্রেফতার হন। উদ্ধার করা হয় গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, ইনজেকশন, ফেন্সিডিল, চোলাই মদ, গাঁজার গাছ, মোটরসাইকেল, পাখিভ্যান ও বিপুল পরিমাণ নগদ টাকা। প্রতিটি পদক্ষেপ সমাজকে নিরাপদ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।


১১ টি অস্ত্র মামলায় ঘটনায় ২৩ জন আসামি গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, রিভলবার, ওয়ান শুটারগান, তরবারি, চাপাতি, ছোরা। প্রতিটি অভিযান মানুষের জীবন রক্ষার জন্য।


চুরি, ডাকাতি ও দস্যুতা প্রতিটি অপরাধ দমন করা হয়েছে। চুরি মামলায় ১১৩ জন গ্রেফতার, ডাকাতি ও দস্যুতার ঘটনায় মাইক্রোবাস, ইজিবাইক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার। চাঁদাবাজি দমন করা হয়েছে।


ধর্ষণ, অপহরণ ও নিখোঁজ মামলার ২১ জন অপহৃত উদ্ধার করে পরিবারের কাছে ফেরানো হয়েছে। জিডি ও অভিযোগের ভিত্তিতে আরও ৮৮ জন উদ্ধার। ধর্ষণ মামলায় ১০ জন আসামি আদালতে পাঠানো হয়েছে।


৭ টি হত্যা ও ক্লুলেস মার্ডার মামলায় ২২ জন গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র, যানবাহন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।


এই সাহসী নেতৃত্বের স্বীকৃতি এসেছে দ্রুত। মাত্র চার মাস ১২ দিনে তিনি পান প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। খুলনা বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ। এক বছর দুই মাসের মধ্যে জেলার অধিকাংশ মাসে তিনি ছিলেন জেলার সেরা ওসি।


২০২৫ সালের ১ ডিসেম্বর তিনি আলমডাঙ্গা থানা থেকে বদলি হয়েছেন। তবে তিনি থানাকে সচল করে, পুলিশে সাহস ফিরিয়ে এনে, সাধারণ মানুষের আস্থা ফেরিয়ে দিয়ে যে অবদান রেখেছেন সেটি আলমডাঙ্গার ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১৯ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।