লগইন
অস্ত্রের মুখে জীবননগর সোনালী ব্যাংক‌ে ডাকা‌তি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
অস্ত্রের মুখে জীবননগর সোনালী ব্যাংক‌ে ডাকা‌তি


চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকের উথলী শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম।

ডাকাত দলের সদস্যরা ব্যাংকের কর্মকর্তাদের অস্ত্রের দে‌খি‌য়ে জিম্মি করে প্রায় ৯ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।


ব্যাংকের প্রহরী আশরাফুল ইসলাম ব‌লেন, দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে আসা তিন ব্যক্তি ব্যাংকের ভিতরে প্রবেশ করেন। তাদের সকলের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। ব্যাংকে প্রবেশের দুই মিনিট পরই তারা পিস্তল বের করে ব্যাংকের ম্যানেজারসহ সকল কর্মকর্তাদের জিম্মি করে। এরপর ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।


ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, ব্যাংকে প্রবেশের পরপরই ডাকাত সদস্যরা কর্মকর্তা কর্মচারীদের মোবাইল কেড়ে নেয়। এরপর তারা ক্যাশিয়ারের ডেস্কে থাকা ৮ লাখ ৯৪ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
ব্যাংক ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুনিম লিংকন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, দিনে দুপুরে ব্যাংক ডাকাতির ঘটনা দুঃখজনক। এমন ঘটনা নেতিবাচক বার্তা দিবে। তবে ব্যাংকের শাখা হওয়া সত্ত্বেও কোনও ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।


পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, রাষ্ট্রয়াত্ব ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি শাখায় সিসি ক্যামেরা নেই, এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এখানে ব্যাংক কর্মকর্তাদেরও অবহেলা রয়েছে।


তবে খুব দ্রুততম সময়ের মধ্যেই অভিযুক্ত ডাকাত সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৫ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৭ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৮ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৯ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১০ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১১ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।