লগইন
অবশেষে কৃষকের মুখে হাসি ফোটালেন গাংনীর এমপি খোকন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
অবশেষে কৃষকের মুখে হাসি ফোটালেন গাংনীর এমপি খোকন

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে যে জলাবদ্ধতার সমস্যা ছিল তার সাময়িক নিরসন করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এমপি বলেন,পুকুর মালিকদের অপরিকল্পিতভাবে পুকুর তৈরী ও বাঁধের জন্য এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদি জলাবদ্ধতা নিরসন না করা হয় তাহলে অনেক ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকবে তাই পুকুর মালিকদের একটু ক্ষতি হলেও এই জলাবদ্ধতা নিরসন করতে হচ্ছে। তিনি হাদীসের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, পুকুর অবশ্যই নিজস্ব সম্পত্তি হতে হবে।আর 'আপনার জানা সত্ত্বেও যদি কারো সম্পদ জোর করে এক ইঞ্চি দখল করে থাকেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম।' বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস ও ইউপি সদস্য জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট জমির মালিকদের উপস্থিতিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি অপসারণ করে জলাবদ্ধতা সমস্যার সাময়িক সমাধান করা হয়।

ইউনিয়ন পরিষদ ও এমপি খোকনের নিজেস্ব অর্থায়নে এ জলাবদ্ধতা নিরসন সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে রক্ষা পেল নোনার বিলের ৭ শ’হেক্টর জমির ফসল, ফুটলো কৃষকের মুখে মধুর হাসি। জমির মালিকরা বলেন, দীর্ঘদিন যাবৎ পানির নিচে আমাদের ফসলি জমি থাকার কারণে আমরা খুব সমস্যায় ভুগছিলাম এ সমস্যার সাময়িক নিরসন হয়েছে এতে আমরা খুশি হয়েছি তাই এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। তবে জমির মালিকরা জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে এমপি সাহিদুজ্জামান খোকনকে অনুরোধ জানান। ও সময় উপস্থিত ছিলেন জমির মালিকরা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৫৭ মিনিট আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৫৭ মিনিট আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

১ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

২ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

২ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৩ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৪ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৪ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৫ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।