লগইন
র‍্যালি, আলোচনা ও স্মার্টছড়ি বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬ | ১২:০১ দুপুর ১১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস | র‍্যালি, আলোচনা ও স্মার্টছড়ি বিতরণ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে মেহেরপুরে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ৬ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকাল থেকেই এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে, বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক এবং টিআই আব্দুল হান্নান। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল।

জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মেহেরপুর সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তৌফিকুল ইসলাম। ‘বৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, পরিবার পরিকল্পনা সহকারী হাবিবুর রহমান এবং বাউট বাধাগ্রস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সাদাছড়ি নিছক কোনো লাঠি নয়, এটি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের স্বাধীনতা এবং আত্মনির্ভরতার এক উজ্জ্বল প্রতীক। সমাজের প্রতিটি স্তরে তাদের সঠিক মূল্যায়ন করা উচিত। সরকার যেমন তাদের কল্যাণে কাজ করছে, তেমনি সমাজের সকল অংশের মানুষেরও তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদের প্রতি করুণা নয়, বরং সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শুধু দিবসটি পালন করলেই হবে না, সারা বছরই তাদের পাশে থাকতে হবে।”

আলোচনা সভা শেষে ৬ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে স্মার্ট সাদাছড়ি তুলে দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

৩ মিনিট আগে
জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

২ ঘন্টা আগে
হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

২ ঘন্টা আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

৫ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

৫ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৭ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৭ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৮ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।