সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অ্যাটলেটিকোকে হারালো বায়ার্ন, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে পিএসজি
ইউরোপীয় ফুটবলের হাইভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ ক্লাবটির মাঠে ম্যাচের প্রথমার্ধে দারুণ আধিপত্য বিস্তার করে খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জার্মান পরাশক্তিরা।
তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় বায়ার্ন। খেলার ৫৪তম মিনিটে লিনাট কার্লের দুর্দান্ত এক গোলে সফরকারীরা প্রথম এগিয়ে যায়। এরপর ৭৪ মিনিটে কনরাড লাইমার ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। চলতি আসরে চার ম্যাচ খেলে দুই জয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে বায়ার্ন।
দিনের অপর ম্যাচে ভিয়ারিয়ালকে ৬-০ গোলের বড় ব্যবধানে ছিটকে দিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে প্রথমার্ধের প্রথম ১৭ মিনিটের মধ্যেই চার গোল আদায় করে নেয় ফরাসি চ্যাম্পিয়নরা। জোয়াও পেদ্রো, ডিজাইয়ার দুয়ে, সেনি মাউলু ও ফাবিয়ান রুইজের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন ফাবিয়ান রুইজ। এরপর ৭৮তম মিনিটে ডেভিড বলির লক্ষ্যভেদে পিএসজির বড় জয় সম্পূর্ণ হয়। প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত অনুষ্ঠিত চার ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে পিএসজি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সাফ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ, হামজার ব্যাক হিল ব্যর্থ
১২ ঘন্টা আগে
বাবাকে দেয়া কথা রেখে আর্যবীর শেবাগের দুর্দান্ত সেঞ্চুরি
২৩ ঘন্টা আগে
পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম
১ দিন আগে