লগইন
মিয়া গোলাম পরওয়ার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০০ দুপুর ১৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
সংকট মোকাবিলায় জামায়াতের ৩৮টি প্রস্তাবই উপেক্ষা করেছে সরকার | মিয়া গোলাম পরওয়ার

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের বিদ্যমান সংকট নিরসনে সরকারের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হলেও সেগুলোকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিরোধী দলগুলো নিজস্ব অর্থায়নে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সংকট সমাধানের কার্যকর প্রস্তাবনা সরকারের কাছে হস্তান্তর করেছিল। কিন্তু সরকার স্রেফ বিরোধিতার খাতিরেই এসব প্রস্তাব গ্রহণ করেনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহে সাংগঠনিক সফরকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে বিরোধী আসনে বসার পর থেকে আমরা বিভিন্ন জাতীয় সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারকে দিয়েছি। সংকট উত্তরণে সরকারকে সহযোগিতা করাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। অথচ সরকার আমাদের একটি প্রস্তাবও আমলে নেয়নি। এখন আমাদের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ তোলা হচ্ছে, তা একেবারেই অমূলক ও হাস্যকর।

রাজনৈতিক অংশীদার হিসেবে বিএনপির তীব্র সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি একটি অকৃতজ্ঞ দল। ২০০১ সালের নির্বাচনের পর জাতীয় স্বার্থ ও আধিপত্যবাদী শক্তিকে প্রতিহত করার লক্ষ্য নিয়ে আমরা দীর্ঘ পাঁচ বছর তাদের সঙ্গে জোটে ছিলাম। এমনকি ১৯৯১ সালেও জামায়াত বিএনপিকে সরকার গঠনে নিঃস্বার্থ সমর্থন দিয়েছিল। অথচ ক্ষমতায় যাওয়ার পরপরই তারা জামায়াতের তৎকালীন আমিরকে কারারুদ্ধ করে এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের কর্মী ও শিবির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালায়। দেশের মানুষের স্বার্থে আমরা বারবার সহযোগিতার হাত বাড়িয়েছি, কিন্তু বিএনপি রাজনৈতিক বিরোধিতার স্বার্থেই আমাদের বিরোধিতা করছে।

আওয়ামী লীগকে মাঠে নামানোর বিষয়ে বিএনপির অভিযোগ নাকচ করে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে কীভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করার সুযোগ পায়? সরকারের পরোক্ষ ইন্ধন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো আঁতাত বা যোগাযোগের প্রমাণ থাকলে তা জনসমক্ষে প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

এর আগে, ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মিয়া গোলাম পরওয়ার। ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত চুয়াডাঙ্গার সাকিব বিশ্বাস

৬ মিনিট আগে
জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত চুয়াডাঙ্গার সাকিব বিশ্বাস

পোশাক খাতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ কেন সময়ের দাবি

৬ মিনিট আগে
পোশাক খাতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ কেন সময়ের দাবি

স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

২ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

২ ঘন্টা আগে
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী

৩ ঘন্টা আগে
আইনমন্ত্রী

মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

৩ ঘন্টা আগে
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

৪ ঘন্টা আগে
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

৪ ঘন্টা আগে
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

৫ ঘন্টা আগে
খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

৫ ঘন্টা আগে
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।