ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
মেহেরপুরের গাংনীতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, নতুন নাম রবিন ইসলাম
মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা দাসপাড়ায় সম্প্রতি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন রঞ্জিত দাসের পুত্র রবিন দাস। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নামকরণ করা হয়েছে রবিন ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম ধর্ম গ্রহণের পর থেকেই তিনি রবিন ইসলাম নামে পরিচিত হচ্ছেন এবং এই নামেই তার পরিচিতি গড়ে উঠছে।
জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করে রবিন ইসলাম সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি সুন্দর ও সুচারুভাবে তার জীবন পরিচালনা করতে পারেন।