লগইন
মেহেরপুরে পিআইডির সেমিনার বর্জন সাংবাদিকদের
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ অক্টোবর, ২০২৬ | ০১:০০ দুপুর ১৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
অংশগ্রহণকারী বাছাইয়ে পক্ষপাতের অভিযোগ | মেহেরপুরে পিআইডির সেমিনার বর্জন সাংবাদিকদের

সংবাদ প্রকাশের পূর্বে তথ্যের সততা নিশ্চিতকরণ, ভুল তথ্য ও অপপ্রচার মোকাবিলার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা প্রসারের উদ্দেশ্যে মেহেরপুরে আয়োজিত তথ্য যাচাই ও ফ্যাক্ট চেকিংবিষয়ক সেমিনার বর্জন করেছেন স্থানীয় পেশাদার সাংবাদিকেরা। অংশগ্রহণকারী নির্বাচনের প্রক্রিয়ায় অসচ্ছতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মেহেরপুর জেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্যরা একযোগে এ সিদ্ধান্ত নেন।

বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে তথ্য অধিদপ্তরের (পিআইডি) ব্যবস্থাপনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। তবে কর্মসূচিতে পেশাদার গণমাধ্যমকর্মীদের পাশ কাটিয়ে বিতর্কিত ও নামসর্বস্ব ব্যক্তিদের আমন্ত্রণের অভিযোগ ওঠে। এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের মেহেরপুর জেলা প্রতিনিধিকেও সেমিনারে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতাদের বক্তব্য অনুযায়ী, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন ও গুজব প্রতিরোধের মতো সংবেদনশীল বিষয়ে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারী বাছাইয়ে পেশাদারি অবস্থান, সক্রিয়তা কিংবা গণমাধ্যমের প্রতিনিধিত্বকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করা সাংবাদিকদের বাদ দিয়ে কাদের কিসের ভিত্তিতে আমন্ত্রণ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

সংবাদকর্মীরা মনে করেন, তথ্য সত্যতা যাচাই ও অপতথ্য প্রতিরোধের এ ধরনের কার্যকর উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের সম্পৃক্ততা জরুরি। কিন্তু আমন্ত্রণ প্রক্রিয়াই যদি পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ হয়, তবে প্রশিক্ষণের মূল লক্ষ্য অর্জন ব্যাহত হতে বাধ্য। এ সময় অংশগ্রহণকারী নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করেছে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তাঁরা।

এ বিষয়ে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম জানান, “এটি নিছক একটি সেমিনার বয়কটের বিষয় নয়। বরং সাংবাদিকদের সঠিক পেশাগত প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সরকারি উদ্যোগে স্বচ্ছতা আনা এবং গণমাধ্যমের সঙ্গে প্রাতিষ্ঠানিক সুসম্পর্ক বজায় রাখার স্বার্থেই আমরা এই সেমিনার বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত চুয়াডাঙ্গার সাকিব বিশ্বাস

৪০ মিনিট আগে
জাতীয় পর্যায়ে ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত চুয়াডাঙ্গার সাকিব বিশ্বাস

পোশাক খাতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ কেন সময়ের দাবি

৪১ মিনিট আগে
পোশাক খাতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ কেন সময়ের দাবি

স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

২ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

২ ঘন্টা আগে
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী

৩ ঘন্টা আগে
আইনমন্ত্রী

মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

৩ ঘন্টা আগে
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

৪ ঘন্টা আগে
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

৪ ঘন্টা আগে
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

৫ ঘন্টা আগে
খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

৫ ঘন্টা আগে
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।