সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর রেজিস্ট্রি কার্যালয়ে বিএনপি নেতাদের ঝটিকা পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
মেহেরপুর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ২টার দিকে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ পরিদর্শন সম্পন্ন হয়।
দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবি, দালালের দৌরাত্ম্য, সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি ও অনৈতিক লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে তারা এই পদক্ষেপ নেন। পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করতে এবং সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান সাংবাদিকদের জানান, রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনে অনৈতিক লেনদেনের খবর শোনা গেলেও মেহেরপুরে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে তারা সচেষ্ট আছেন। জমি রেজিস্ট্রেশন করতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই দালালের হাত বা অফিসের কর্মচারীদের মাধ্যমে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করাই তাদের পরিদর্শনের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
পরিদর্শনকালে জেলা রেজিস্টার সালাহউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার
১৯ ঘন্টা আগে
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ
১ দিন আগে
মেহেরপুরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট পরলো উযায়ের আযমান
১ দিন আগে